Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণকারী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

মাধবপুরে স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শের আলী(৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কুলাইচাচর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আম্বর আলীর ছেলে শের আলীকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার হবিবপুর  গ্রামের শিরু মিয়ার মেয়ে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে কুলাইচাচর গ্রামের আকবর আলীর ছেলে মান্নান মিয়া প্রায়ই প্রেম নিবেদন করে উত্যক্ত করত। এতে স্কুল ছাত্রী সাড়া না দেওয়ায় ২৭ অক্টোবর রাতে মান্নান ও শের আলী সহ কয়েকজন মিলে স্কুল ছাত্রীকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় মেয়ের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কুলাইচাচর এলাকায় অভিযান চালিয়ে শের আলীকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে শের আলীকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.