Sylhet Today 24 PRINT

বিজয় দিবস পালনে সুনামগঞ্জে কৃষক লীগের প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য মইনুল হক, মফিজুল হক, রিংক চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, খসরু ওয়াহিদ চৌধুরী, রফিকুল ইসলাম কালা মিয়া, তাহের উদ্দিন, সালাম আক্তার চৌধুরী, কুতুব উদ্দিন, রোকন মিয়া প্রমুখ।

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে জেলা কৃষক লীগের পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.