Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ও কালাইরাগ সীমান্ত থেকে প্রায় পাঁচ লাখ টাকার মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযানে এ সব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি-৫ ব্যাটালিয়নের উৎমা ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির সদস্যরা। 

জব্দ এ সব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ ৮১ হাজার সাতশ টাকা বলে জানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের সদস্যরা উৎমা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একশ ৩২ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করে। এ সব মদের আনুমানিক মূল্য এক লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে, একই রাতে ভরমসিদ্দিপুর এলাকায় অভিযান চালিয়ে একশ ৮৫ বোতল অফিসার্স চয়েস মদ ও পাঁচশ ২৬ ক্যান বিয়ার জব্দ করে কালাইরাগ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

এসব মদের আনুমানিক মূল্য দুই লাখ ৮৩ হাজার সাতশ টাকা বলে জানায় বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.