Sylhet Today 24 PRINT

শিবির তাড়িয়ে ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের কক্ষ ছাত্রলীগের দখল

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

শিবির তাড়িয়ে সিলেটের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন ছাত্রাবাসের ৫টি কক্ষ নিজেদের দখলে নিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাত ৯টার দিকে ছাত্রাবাসের কক্ষগুলো দখলে নেয় তারা। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-ধাওয়ির ঘটনাও ঘটে। এতে পুরো  ছাত্রাবাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের শাহজালাল ছাত্রাবাসের পাশের ইন্টার্নি ছাত্রাবাসের কয়েকটি কক্ষ শিবিরের নেতাকর্মীরা থাকতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই কক্ষগুলোর দখল নিতে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে শিবির নেতাকর্মীরা ছাত্রাবাস ছেড়ে বাইরে চলে গেলে ছাত্রলীগ পাঁচটি কক্ষ নিজেদের দখলে নেয়। পরে ছাত্রাবাস এলাকায় মিছিলও করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ব্যাপারে ওসমানী হাসপাতালের ফাঁড়ির দায়িত্বে থাকা কোতোয়ালী থানার এসআই ফারুক আহমদ জানান, ছাত্রাবাসের কক্ষ দখল নিয়ে একটু উত্তেজনা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.