Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

দিরাই প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০১৭

দিরাইয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ পালিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা একটি র‍্যালি পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুলবুল চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, রাজীব আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.