বড়লেখা প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৭
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক ব্যবসা নির্মূলে শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে থানার হলরুমে অতিরিক্ত পুলিশ সুপারের (কুলাউড়া সার্কেল) উদ্যোগে ও জুড়ী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এশপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাসের সঞ্চালনায় স্থানীয় ইউপি সদস্য, চা বাগানের শ্রমিক নেতা, শ্রমিক ও পঞ্চায়েত প্রধানগণ বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে মাদক ব্যবসা নির্মূলের লক্ষ্যে পুলিশ ও জনতা একসাথে শপথ নেন।
উল্লেখ্য, জুড়ী থানার পাশাপাশি জেলার (কুলাউড়া সার্কেল) আওতাধীন বড়লেখা ও কুলাউড়ায় এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।