Sylhet Today 24 PRINT

দুদকের বিতর্ক প্রতিযোগিতায় সেরা সিলেট মহিলা কলেজ ও ব্লু বার্ড স্কুল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের সেরা বিতর্ক দল নির্বাচিত হয়েছে সিলেট মহিলা কলেজ। এছাড়া সেরা স্কুল পর্যায়ে নির্বাচিত হয়েছে সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ।

বুধবার সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে সিলেট সরকারী মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ, কানাইঘাট কলেজ ও স্কুল পর্যায়ে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাটের কুওরের বাজার উচ্চ বিদ্যালয়, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়।

‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় আহবায়ক হিসেবে ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান। মডারেটর হিসেবে ছিলেন সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনজুমান আরা বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী ও রায়হানা মারজান, সরকারী মহিলা কলেজের প্রভাষক গোলাম মওলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, এনজিও ফেডারেশনের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদ, মোঃ শাহাব উদ্দিন বাদল।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সিলেটের উপ-সহকারী পরিচালক মোঃ তাজুল ইসলাম ভ্ইূয়া, মোঃ আশরাফ উদ্দিন, উপ-সহকারী পরিচালক সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইয়াহইয়া, প্রসেনজিৎ চৌধুরী, বেগম ইয়াসমিন আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.