Sylhet Today 24 PRINT

প্রেমের ফাঁদ পেতে কিশোরী ‘অপহরণ’, ‘অপহরণকারী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের ছাতকে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ছাতকের পশ্চিম মানিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সামাদ (২৪) ছাতক থানার মানিকপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের অপহরণ করত বলে জানায় র‌্যাব।

র‌্যাব- ৯ জানিয়েছে, জগন্নাথপুর থানার কাতিয়া গ্রামের ১৪ বছর বয়ষি এক কিশোরীকে গত ২৮ নভেম্বর সকালে আব্দুস সামাদ অপহরণ করে পালিয়ে যায়।

মুন্নিকে  উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেফতারকৃত আসামীকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছেও বলে জানিয়েছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.