Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অটোরিক্সা উল্টে নাঈম নামে এক ব্যবসায়ী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার কচুয়া গ্রামের আব্দুল্লা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে নাঈমসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিক্সা ঢাকা-সিলেট পুরাতন সড়কে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে চানভাঙ্গা এলাকায় পৌঁছলে অটোরিক্সার চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে অটোরিক্সাটি উল্টে পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন  আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত বলে ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.