বড়লেখা প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৭
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
শিক্ষক বদরুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শেষে ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ও পিইডিপি-৩ প্রকল্পের মাধ্যমে বড়লেখা উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।