বিয়ানীবাজার প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৭
বিয়ানীবাজার সরকারি কলেজে ‘বিশ্ব বিবেকের পরিশীলিত যুক্তি বয়ে আনুক সকল মানবতার মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে বিতর্ক প্রতিতযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ প্রতিতযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক মন্জুর এ এলাহী’র সভাপতিত্বে ও প্রভাষক সরকার মো. শফিউল্লাহ দিদার’র সঞ্চালনায় বিচারকবৃন্দ ছিলেন সহকারী অধ্যাপক ফজলুর রব, প্রভাাষক জহির উদ্দিন, বিএনসি ল্যান্স কর্পোরাল মুহাম্মদ কায়য়সার মিয়া।
প্রতিযোগীরা ‘প্রযুক্তি শিক্ষায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে একমাত্র উপায়’ বিষয়ে দ্ইু দলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দলে দলনেতা লাবনী ইসলাম লাবণ্য, অনামিকা দেব পূর্বা, সাদিয়া হাসান চৌধুরী এবং বিপক্ষে দলের দলনেতা বিজয় ভট্রাচার্য, হিল্লোল জয় চৌধুরী, রেদওয়ান আহমদ। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি পল্টুন এর ডিভেটিং সোসাইটি ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এ সোসাইটির প্রথম বর্ষপূর্তিতে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।