Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিত হিরা, মাহবুবুর রহমান ও রুহেল আহমদ, ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.