Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে হবিগঞ্জে প্রাকৃতজনের আলোক প্রজ্বলন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৭

বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে হবিগঞ্জে ‘আলোক প্রজ্বলন’ কর্মসূচি পালন করেছে প্রাকৃতজন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আরডি হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে সংগঠনের কর্মী ও শুভানুধ্যায়ীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোক প্রজ্বলন ও নিরবতা পালন করেন।

এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, প্রাকৃতজন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ব্যবসায়িক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, পরিচালক এডভোকেট বিজন বিহারী দাস, ক্রীড়া সংগঠক হুমায়ুন খান, আছমা খানম হ্যাপী, তারেক খান, মুক্তাদির হোসেন, জোবায়েদ হোসেন, প্রমথ সরকার, শাকিলা ববি, মো. আমিনুল ইসলাম, আরিয়ান হোসেন, প্রিয়াংকা চক্রবর্তী, তুলি চক্রবর্তী, বিদ্যুৎ দাস, আল-আমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশ বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাক বাহিনীর পরিকল্পনায় ও রাজাকার আলবদরদের সহযোগিতায় দেশকে মেধাশূন্য করার অপচেষ্টায় দেশের সূর্যসন্তানদের হত্যা করা হয়। এই কর্মসূচির মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের অবদানের কথা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.