সুনামগঞ্জ প্রতিনিধি | ০৪ জুন, ২০১৫
দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর(২৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা । সে পৌরসদরের চন্ডিপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার বড় ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশসুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫ টার দিকে পৌরসদরের মাছ বাজারের পাশে উপজেলার বুরহানপুর গ্রামের মুহিব উল্লাহ ও তার তিন ছেলে আবুল কালাম, নজির ও রফিকুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলমগীরকে জখম করে। এ সময় তার ছোট ভাই আলীনুরকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা । তাদেরকে গুরুতর আহবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহতদেরকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তাদেরকে বহনকারি অ্যম্বুল্যান্স থানা পয়েন্টে পৌছার পরই আলমগীরের মৃত্যু হয়।
দিরাই থানার ওসি বায়েছ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।