Sylhet Today 24 PRINT

শহীদদের স্মরণে রাত ১২টায় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০১৭

মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে বিজয় দিবসের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২ টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই কর্মসূচীতে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন নাট্য পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.