নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৭
বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আলোক প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে শুক্রবার রাত ১২.১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
আলোক প্রজ্জ্বলন কর্মসূচীতে অংশ নেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রীয় চক্রবর্তী রঞ্জু, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন, সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যকর্মী আনোয়ার হোসেন রনি, আব্দুল কাইয়ুম মুকুল, নিলাঞ্জন দাশ টুকু, গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী প্রমুখ।