Sylhet Today 24 PRINT

সিলেট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট |  ০৪ জুন, ২০১৫

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক তওহীদুল ইসলাম তৌহিদ ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল মাজার মসজিদে সিলেট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রনেতা অর্জুন ঘোষ, লোকমান তালুকদার, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, সাবের আহমদ চৌধুরী, রুনু আহমদ, রুবেল বক্ত, কামরুল হাসান, মাজেদ খান, সাইদুর রহমান, সোহেল রানা, মাসরুর রাসেল, দিলদার হোসেন শামিম, মাহফুজ মুন্না, আব্দুস সালাম, রেজাউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ হেলাল, চৌধুরী সুবহান আজাদ, মিজানুর রহমান, জুবেল আহমদ, জাহিদ সিকদার, রুমন চৌধুরী, রুমান রাজা, রাহিয়ান খান, রায়হান চৌধুরী, তুশার চৌধুরী প্রমুখ।

 



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.