Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের মধ্যে খাবার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক ও হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায় খাবার বিতরণ করেন।

এ সময় পরিচালক বলেন, মুক্তিযোদ্ধারা দেশের অহংকার। তাদের সম্মান প্রদান ও সহযোগিতা যেমন রাষ্ট্র করছে তেমনি রাষ্ট্রের নাগরিকদেরও করতে হবে। এছাড়া বিজয় দিবসের দিন হাসপাতালের সকল রোগীদের জন্য উন্নতমানের খাবারও পরিবেশন করা হয়।

এদিকে শনিবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে ডা. মাহবুবুল হকের সভাপতিত্বে ও ডা. অরুন কুমার বসাকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহকারি পরিচালক ডা. আজিজ আহমদ মালিক, ডা. সঞ্চিতা সিনহা, ডা. আবু নাঈম মোহাম্মদ, ডা. আসাদুজ্জামান, ডা. আফজাল আলম, শিউলী আক্তার, পরিমল বনিক, রেখা বনিক, নিজাম উদ্দিন, আবুল খয়ের চৌধুরী ও এমরান হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.