Sylhet Today 24 PRINT

চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত সম্মাননা অনুষ্ঠান সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৭

বাংলাশে শিশু একাডেমি সিলেটের উদ্যোগে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তকে সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমির ‘জেলার বরেণ্য ব্যক্তিত্বের প্রতি সম্মননা জ্ঞাপন কর্মসূচি’র অংশ হিসেবে সোমবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের সভাপতি জেলা প্রশাসক রাহাত আনোয়ার এতে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে অরবিন্দ দাশগুপ্ত সম্মাননা উদযাপন পর্ষদের সভা রবিবার দুুপরে বাংলাদেশ শিশু একাডেমির সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, অরবিন্দ দাশগুপ্ত সম্মাননা উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক শামীমা চৌধুরী। উপস্থিত ছিলেন- সদস্য সচিব সাইদুর রহমান ভূঞা, সদস্য হিমাংশু বিশ্বাস, আল আজাদ, রানা কুমার সিনহা, আমিনুল ইসলাম লিটন, অনিমেষ বিজয় চৌধুরী, এনামুল হক এনাম।

অরবিন্দ দাশগুপ্ত সম্মাননা উদযাপন পর্ষদ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.