Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৭

বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকল বয়সের মানুষ এ ঘোড় দৌড় উপভোগ করেন।

রোববার দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামে সিলেট বিভাগের চার জেলার ১৮ টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। মৌলভীবাজার শহরে এধরনের আয়োজন  উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় স্টেডিয়াম মাঠ। প্রথম পর্যায়ে ৬ রাউন্ড দৌড়ের মাধ্যমে বাছাইকৃত ৬ টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করে গোয়াইন ঘাট উপজেলার হৃদয় বাংলা নামের ঘোড়া। ২য় ও ৩য় হয়েছে একই উপজেলার পঙ্খীরাজ ও সুপার ষ্টার নামক ঘোড়া। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতর করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও অতিথিরা। বিজয় দিবসের মহান দিনটিকে উৎসবমূখর করতে প্রতি বছরের মত এবারও এ ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.