শ্রীমঙ্গল সংবাদদাতা | ০৫ জুন, ২০১৫
দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার
মৌলভীবাজারের শ্রীমংগলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাইভেটকার আরোহী দুই যাত্রী ও চালক। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানান, শুক্রবার ভোর রাতে সিলেট-মৌলভীবাজার সড়কের সিরাজনগর নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কারটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই নিহত হন দুই যাত্রী রাজু স্বর্নকার(৩২) ও সবুজ রায়(৩০)। হাসপাতালে নেয়ারপথে নিহত হন চালক আরিফ মিয়া (২৮)। এসময় আহত হন আরো এক শিশুসহ ৩ জন।
নিহতর রাজু স্বর্ণকার শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ আবাসিক এলাকার মাখন স্বর্ণকারের ছেলে। সবুজ রায় স্বপন কুড়িগ্রাম জেলার চিলমাড়ী থানার থানারহাট সবুজপাড়া গ্রামের সুনীল রায়ের এবং নিহত চালক আরিফ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সিলেট থেকে মাজার জিয়ারত করে শ্রীমঙ্গলে ফেরার পথে প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১১-৮৩-৫১) ডান দিকের সামনের চাকা ফেটে যায়। এসময় ড্রাইভার গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের সিরাজনগর মাদ্রাসার সামনে একটি আম গাছের সাথে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারাভিযান চালায়।