Sylhet Today 24 PRINT

৪ ফেব্রুয়ারি সিকৃবির প্রথম সমাবর্তন, আসছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও সিকৃবির চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ অংশ নিবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।  

সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী গ্র্যাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারবেন।  রেজিস্ট্রেশন ফি: ২০০০ টাকা, সার্টিফিকেট ফি: স্নাতক ৮০০ টাকা, মাস্টার্স ১২০০ টাকা, পিএইচডি ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা জমা দিয়েছেন তাঁদেরকে স্নাতক সার্টিফিকেট ফি ৩০০ টাকা জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য www.sau.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সোমবার রেজিষ্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবর্তন অনুষ্ঠানের সময়সূচি যথাসময়ে এসএমএস, ওয়েবসাইট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম জানান, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা।” তিনি সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.