Sylhet Today 24 PRINT

স্কুল ক্রিকেটের জেলা চ্যাম্পিয়ন ব্লু বার্ডকে মাহা’র ট্র্যাকস্যুট প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৫

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-২০১৫ এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ক্রিকেট দলকে মাহা ফ্যাশন হাউস এর পক্ষ হতে ট্র্যাকস্যুট প্রদান করা হয়। শুক্রবার জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ট্রাকস্যুট বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, মাহা ফ্যাশন হাউস এর স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম।

উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্ত্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডাঃ বনদীপ লাল দাস ও দীপাল কুমার সিংহ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর পক্ষে ট্র্যাকস্যুট গ্রহণ করেন সিনিয়র শিক্ষক চিত্ত সমাদ্দার ও প্রদীপ চন্দ্র দেবনাথ, অধিনায়ক সায়েম আহমদ সিয়ামসহ খেলোয়াড়বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.