Sylhet Today 24 PRINT

মাধবপুরে এসআইকে ছুরিকাঘাতের মামলার ৩ আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি  |  ১৯ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে এসআই জিয়া উদ্দিনকে ছুরিকাঘাতের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।  মঙ্গলবার ভোরে থানার এসআই আব্দুস সাত্তার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাউড়া গ্রামের শামসু মিয়া (৫০), উত্তর সুরমা গ্রামের রুবেল মিয়া (২৫) ও নোয়াপাড়া মুড়াপাড়া গ্রামের মাসুম (২০)।

পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.