Sylhet Today 24 PRINT

বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

বাহুবল প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব কুমার শীল (৪৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধুপাড়হাট গ্রামের মৃত যতীন্দ্র কুমার শীলের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস (ঢাকা-মেট্টো-গ-১৪-৮৩৪৫) ঢাকা-সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুরমা পরিবহন (ঢাকা-মেট্টো-ব-১১-৬৭২২) নামক একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বিপ্লব কুমার শীল (৪৫) নামে এক ব্যক্তি মারা যান।

এ ঘটনায় সুমা রাণী চন্দ্র (২৫), লক্ষ্মী রানী শীল (৩৫), হ্যাপি শীল (২৭), সুমিতি রানী শীল (৭০), জিতু মিয়া (৭০) আহত হন। আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়।

বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিদুল হক জানান, ঘটনার পরপর নিহতের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এসময় বাস চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.