Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ০৫ জুন, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ০৫ জুন বেলা ২টায় ৪৫মিনিটে সড়ক দুর্ঘটনায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট উপজেলার রাজঘাট চা বাগানের ১০নং লাইনের মৃত হারান তাতীর ছেলে শংকর তাতী (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, শংকর তাতী তার মোটর সাইকেল (মৌলভীবাজার হ-১১-৩৩৫৮) নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর ক্যাথলিক মিশন রোড দিয়ে মৌলভীবাজার রোডে আসে। তাৎক্ষনিক অপরদিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৮২১) চাপা দিলে ঘটনাস্থলেই শংকর তাতী মারা যায়।

শংকর তাতীর পরিবারের লোকজন জানান, তিনি রাজঘাট চা বাগানের ফ্যাক্টরি’র সহকারী বাবু ছিলেন। ক্যাথলিক মিশন রোডে খ্রিস্টান মিশনারী স্কুলে তার ছেলের বেতন দিতে এসেছিলেন।
পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.