Sylhet Today 24 PRINT

অকাল প্রয়াত সাঈদুরের মৃত্যুতে শোক সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৫

সম্প্রতি ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত এমসি কলেজের শিক্ষার্থী ও স্বজন সমাবেশের সংগঠক সাঈদুর রহমানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার যুগান্তর সিলেট ব্যুরো অফিসে স্বজন সমাবেশের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তারা মেধাবী সাইদুরের তারুণদিপ্ত জীবনের স্মৃতিচারণ করে বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য সাঈদুরের দেখা স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বক্তারা সাঈদুরকে একজন কর্মঠ ও সৃজনশীল মেধা সম্পন্ন তরুণ হিসেবে আখ্যায়িত করে বলেন, মৃত্যু জীবনকে থামিয়ে দেয় কিন্তু স্বপ্ন ও আদর্শের মৃত্যু নেই। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মবরুর আহমদ সাজুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন যুগান্তর সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ। বিশেষ অতিথি ছিলেন স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।

স্বজন শাওন বিন মুজিবের উপস্থাপনায় সাঈদুরের জীবন ও স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন তার বড় ভাই লুৎফুর রহমান, স্বজন সুমন রায়, শামসুন নূর তালুকদার, সুবিনয় আচার্য, কুলসুমা বেগম, মাসুক আহমদ, মো. শাহ আলম ভূইয়া, অজয় বৈদ্য অন্তর, মো. নবি হোসেন প্রমুখ। আলোচনা সভায় সাঈদুরের আত্মার শান্তি কামনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.