Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুর থানার শ্রীপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রপ্তার করা হয়। তার নাম মো. সেলিম মিয়া (২৯)। সে গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের মো. মালেক মিয়ার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ সেলিমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.