Sylhet Today 24 PRINT

মাধবপুরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সুন্দ্রাদিল গ্রামেতর এলাম খা’র ছেলে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় উদ্ধারের পর মরদেহটির ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, ১৮ ডিসেম্বর সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এক পর্যায়ে বুধবার ভোররাতে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে তার মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে খবর পেয়ে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এসআই মমিনুল আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে গেছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে সঠিক খবর জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.