Sylhet Today 24 PRINT

মাধবপুরে দোকানে আগুন, সিএনজি ও মোটরসাইকেল পুড়ে ছাই

মাধবপুর প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে একটি ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি মোটরসাইকেল ও ১টি সিএনজি অটোরিক্সা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বাজারের শাহ মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ওই মার্কেটের জামাল উদ্দিনের ওয়ার্কশপে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। অগ্নিকান্ডে একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান জালাল উদ্দিন।

মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হই। এর মধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.