সুনামগঞ্জ প্রতিনিধি | ০৫ জুন, ২০১৫
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন সরকার এবার গণমুখি বাজেট প্রনয়ন করেছে। বাজেট বাস্ত বায়ন করতে গিয়ে দুর্নীতি ও অপচয় হয় বেশি অনেকে তা বলে থাকেন। তার পরও আশা করা হচ্ছে এবারের বাজেটে সাধারণ মানুষের কোন সমস্যা হবে না এটি সময়োপযোগি বাজেট হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শুক্রবার দুপুরে সুনামগঞ্জে দু'দিনব্যাপি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দুর্যোগঝুকিঁ হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি অরোও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন। এই বাজেটেই ঢাকা সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার বরাদ্দ রাখা হয়েছে এবং সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ককে প্রশস্ত করারও বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সার্কিট হাউজে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্টানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ। প্রশিক্ষন কর্মশালায় জেলার কর্মরত ৩৬ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।