Sylhet Today 24 PRINT

দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নির খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হোমায়ারা আক্তার মুন্নীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিরাই উদীচী শিল্পী গোষ্ঠী।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উদীচী শিল্পী গোষ্ঠী দিরাইয়ের সভাপতি নারায়ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধীর দেব শাওনের পরিচালনায় বক্তব্য রাখেন পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী, যুবনেতা হুমায়ুন কবির তালুকদার, শিক্ষক নেতা নুরুল আজিজ, ব্যবসায়ী বকুল বণিক, শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংবাদিক জাকারিয়া জোসেফ, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি কল্লোল তালুকদার, যুবনেতা সুমন মিয়া, শামীম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.