Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ইকবাল মনসুর

সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

লিভারের জটিল রোগে আক্রান্ত সাংবাদিক ইকবাল মনসুর আজ (বৃহস্পতিবার) চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। ভারতে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

এদিাকে, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের সুস্থতা কামনায় বৃহস্পতিবার মিলাদ ও  দোয়া মাহফিল করা হয়।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮ টায় ইকবাল মনসুরের কানিশাইলস্থ বাস ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বয়স্ক কোরআন শিক্ষা পরিষদ সিলেটের সভাপতি মাওলানা আহমদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, টেলিভিশন সংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুরাজ্জাক রুনু, সিলেট জেলা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ওয়েস খছরু, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আব্দুল মুকিত, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেন, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফয়সল, প্রতিষ্ঠাতা সদস্য দুলাল আহমদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক তপন মিত্র, আল-হামরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, হুমায়ুন কবির লিটন, শাহিন আহমদ, রেজা রুবেল, আবু বক্কর, সাংবাদিক আব্দুল খালিক, পাপু আহমদ, তোফাজ্জল হোসেন, ফখরুল ইসলাম, দিব্য জ্যোতি সী, অসুস্থ ইকবাল মনসুরের মামা হেলাল আহমদসহ পরিবারের সদস্য বৃদ্ধ উপস্থিত ছিলেন।

দোয়া শেষে ফটো সাংবাদিক ইকবাল মনসুর বলেন, আমার জীবনে চলা ফেরার ক্ষেত্রে যদি কোন ভুলত্রুটি হলে বা আমার ব্যবহারের কেই কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন সে জন্য আমি ক্ষমা চাই এবং আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.