Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

১৯৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অবদান রাখায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স হলরুমে তাদের এ সংবধনা প্রদান করা হয়।

সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবজনক অধ্যায় রয়েছে। তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করছি। বর্তমান পুলিশ সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিলেট জেলা পুলিমের অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) আবুল হাসনাত খান, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা এম. নাদের বেদ, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো. মঈন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে জেলা পুলিশ। পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে পুলিশ বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের দিনগুলির স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.