সিলেটটুডে ডেস্ক | ০৫ জুন, ২০১৫
যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দোয়ারা বাজার ও ছাতকে লাফারজ সুরমা সিমেন্ট কারখানা কর্তৃক শব্দ দূষণ, সিলেটের বিভিন্ন জায়গায় টিলা কাটা সহ সিলেটে পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে নগরীর সুরমা আবাসিক এলাকার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটুর পরিচালনায় এই সভায় একি সাথে প্রস্তাবিত বাজেটে সরকার ঘোষিত হাওর উন্নয়ন মহাপরিকল্পনা অনুযায়ী বরাদ্দ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ফরেস্ট্রী বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক মাহমুদা ইসলাম, সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার গোলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আতিকুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সালাউদ্দিন আহমেদ, শওকত হাসান, মারজিল হোসেন প্রমুখ।