Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৭

বিশ্বনাথে আরমান মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রর ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর (মোকাম বাড়ি) গ্রামের প্রবাসী তারিছ মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেন থানার এসআই জহিরুল ইসলাম।

এরআগে ওইদিন দুপুরে ঘরের বাতরুমে কাপড় রাখার ষ্ট্যান্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে তার পিতা মাতা পুলিশে খবর দেন। আরমান হবিগঞ্জের নবীগঞ্জ থানার সস্তিপুর গ্রামের আখন মিয়ার ছেলে। দীর্ঘ ৩ বছর ধরে পিতা মাতার সঙ্গে বিশ্বনাথের ওই প্রবাসীর বাড়িতে বসবাসরত আরমান দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেনীর ছাত্র।

এব্যাপারে জানতে চাইলে এসাই জহিরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্যে আরমানের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.