Sylhet Today 24 PRINT

রংপুরের পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রংপুরে আওয়ামী লীগের পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।

শুক্রবার (২২ ডিসেম্বর) সিলেটে দু'দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

গতকাল অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির যে নিরপেক্ষতা আছে, সেটা প্রতিষ্ঠা পেয়েছে এই নির্বাচনে। বহুদলীয় গণতন্ত্রের দেশে বিভিন্ন দলের প্রার্থী পাশ করবে, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য।

তিনি বলেন, রংপুরে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় জাতীয় নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলবে না।

এসময় রংপুরের নবনির্বাচিত মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমানকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.