Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ব্রেইন টিউমারে আক্রান্ত জিহাদকে অর্থ সহায়তা

দিরাই প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের ব্রেইন টিউমারে আক্রান্ত জিহাদকে অর্থ সহায়তা প্রদান করেছে।

শুক্রবার দুপুরে দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের পক্ষ থেকে জিহাদের বাবার হাতে নগদ  চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয়৷

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন প্যানেলের অর্থ সম্পাদক শাব্বির আহমদ সরদার,এডমিন প্যানেলের পরিচালক নাঈম ইসলাম, গ্রুপ এডমিন সোহান আহমদ রনি ,গ্রুপ মেম্বার মিলাদ সরদার,এনাম সরদার, জুবায়ের খান,সাজু চৌধুরী, জিহাদের প্রতিনিধি লিটন মিয়া প্রমূখ৷ উল্লেখ্য জিহাদের পূর্ন চিকিৎসার জন্য প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন৷ তাই দেশ বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান জিহাদের পিতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.