সিলেটটুডে ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৭
সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ আয়োজিত বইপড়া উৎসবের উদ্বোধন আজ শনিবার । বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে এ বছর বইপড়া উৎসবের একাদশতম আসর অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবে ইতোমধ্যে সিলেট মহানগরী সহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় এক সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।
নিবন্ধনকৃত শিক্ষার্থীদের বেলা ২টায় শহীদমিনার প্রাঙ্গণে উপস্থিত হয়ে রিপোর্টিং এর জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন সহ মুক্ত বুদ্ধির সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন ইনোভেটরের মুখ্য সঞ্চালক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও নির্বাহী সঞ্চালক, সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।