বড়লেখা প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের সুজানগর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ভোলারকান্দি-নয়াব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মেরামত কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল।
জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনের বিশেষ বরাদ্দে (কাবিট প্রকল্প) এ কাজ হচ্ছে। এতে বরাদ্দ হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক সাজেদুল মজিদ নিকু, ইউপি সদস্য মাসুক আহমদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, সাবেক ইউপি সদস্য সন্তোষ চন্দ্র দাস, সুজানগর ইউনিয়ন যুবলীগ নেতা ছায়াদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।