Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে জেটিকেএস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তৃণমূল কল্যাণ সোসাইটি (জেটিকেএস) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার তৃণমূল কল্যাণ সোসাইটি’র সভাপতি মো. আলী আমজাদ।

সংগঠনের সহ সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা গুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপদেষ্টা জহিরুল হক তালুকদার, উপদেষ্টা মো. নুরুল হক, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মো. আবু তাহের, সহ-সভাপতি সুস্তির তালুকদার, দিলীপ তালুকদার, সাধারণ সম্পাদক লিটন পাল, সাংগঠনিক সম্পাদক মুকবুল আফিন্দী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শিরিন তালুকদার।

এছাড়া বাবুল মিয়া, কিংকর ঘোষ চৌধুরী, সুজন তালুকদার, শিতেষ তালুকদার, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা শ্রমিক লীগ নেতা শামছুল হক, কৃষক লীগ নেতা জালাল মিয়া, শ্যামল তালুকদার সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে ৭টি গ্রামের ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে ১শত টাকার মধ্যে ২০ টাকা অসহায়দের মাঝে প্রতিবছর বিতরণ করা হয়। ২০১৪ সাল থেকে সংগঠনটি নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে এবং ইহা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.