Sylhet Today 24 PRINT

নগরী থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের লাশ খাদিম থেকে উদ্ধার, দুলাভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

সিলেট নগরীর শেখঘাট টিকরপাড়া থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের মরদেহ খাদিম চা বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় কতোয়ালি থানা পুলিশ চা বাগান থেকে আল-আমিন (১৬) এর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুলাভাই (বোনের স্বামী)কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, শনিবার শেখঘাট এলাকা থেকে অপহৃত হন আল-আমিন। রোববার সকালে আল-আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল বাদী হয়ে হয়ে কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে আল-আমিনের মরদেহ উদ্ধার করে।

আল-আমিন স্থানীয় একটি মাদ্রাসা ছাত্র বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.