Sylhet Today 24 PRINT

সোনারপাড়ায় নুর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামী নদু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

সিলেট নগরীর শিবগঞ্জের সোনারপাড়া এলাকার নূর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম নদু (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে শাহপারান থানা পুলিশ। দুপুরে নদুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত নদু হবিগঞ্জের লাখাই থানার মুড়াকুড়ি গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব খুনের আসামী নদুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহপরাণ থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম এর নেতৃত্বে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত অভিযান চালিয়ে নদুকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হিম্মতনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বর্তমানে  সোনারপাড়া এলাকার নূর মোহাম্মদ(১৯)কে মামলার অপর আসামী এমাদ(১৮) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদু ছোর দিয়ে নূর মোহাম্মদকে আঘাত করে। স্থানীয় আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.