Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধার কন্যাকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিলে বীর মুক্তিযোদ্ধা শহীদ তৈয়ব আলীর কন্যাকে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় পৌর শহরে এ বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে মানববন্ধন করে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা, মুক্তিযোদ্ধা কন্যাকে লাঞ্ছিত ও হয়রানিকারী চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.