Sylhet Today 24 PRINT

শিক্ষকেরা জাতি গড়ার কারিগর : ড. জয়া সেনগুপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলছেন শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের পড়ালেখার নির্দেশক হচ্ছেন মায়েরা উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, এ বয়সের ছেলে-মেয়েদের হাতে যেন মুঠোফোন দেয়া না হয় সে জন্য অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। বাধা পেরিয়ে নিজেদের মেধা বিকশিত করার উদ্যোগ নিতে হবে, বাধা আসবেই সেগুলো অতিক্রম নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় তিনি আরো বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরের মাদানী মহল্লার স্কুল ছাত্রী মুন্নীকে এক বখাটে বাসায় ঢুকে হত্যা করেছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ঘাতককে গ্রেফতার করেছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। এরকম যাতে আর ছাত্রী কে প্রাণ না দিতে হয় সে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে।  

শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমীর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক'র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই পৌর সভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়। বক্তব্য রাখেন শিক্ষক, অভিভাবকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.