Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান বোঝাই ১৫০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। এসময পিকআপভ্যানটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, অভিযান আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪ পিকআপ ভ্যানসহ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.