Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় ৩২ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের আজমিরিগঞ্জে সাবেক ইউপি সদস্য নুরুল আমীন (৪৫) হত্যা মামলার ৩২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল আমিন। এছাড়া আহত হন আরো বেশ কয়েকজন।

ঘটনার দুইদিন পর নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.