দিরাই প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৭
দিরাইয়ে মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার করিমপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের জুহুর হোসেন সরদারের হাঁসের ফার্মে মেছো বাঘ আটক করা হয়।
জানা যায়, প্রায় প্রতিদিনই বাঘটি ফার্মের হাঁসের উপর আক্রমণ করে হাঁস নিয়ে যায়। এই মেছো বাঘের অত্যাচার থেকে বাঁচতে লোহার পিঞ্জিরা দিয়ে ফাঁদ পেতে বাঘটি আটক করেন এলাকাবাসী।
বাঘটি দেখার জন্য আশপাশের এলাকার অনেক মানুষ তাদের বাড়ীতে ভীড় করেন। পরে গ্রামবাসী খাঁচা বন্দি বাঘটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল মেছো বাঘ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাঘটি বন ও পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।