জগন্নাথপুর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৭
বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দলীয় সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের মতোই পাটলী ইউনিয়নে সাংগঠনিক সফর ও সভা করেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পাটলী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জমশেদ মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ মিয়া সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক আমির খাঁন সাব্বির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাজ উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির, তোফায়েল আহমদ, সুফি মিয়া, আফরোজ আলী, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সায়াদ আহমদ ভুঁইয়া, দপ্তর সম্পাদক মো.মুন্না মিয়া, তথ্য ও যোগাযোগ বিষয়ক সুজেল আহমদ তালুকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি নিজাম রনি, দপ্তর সম্পাদক মো. উসমান গনি, সৈয়দপুর -শাহারপাড়া ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদা প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহ আশরাফ হোসেন, শাহ শাহরিয়ান, আলী রাজ, রাসেল আহমদ, ইমন, দুলন, রোকন প্রমুখ।
এ সময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।