Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বড়লেখা প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গ্রামতলা কালিবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম (২৫) গ্রামতলা এলাকার শওকত মিয়ার ছেলে।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সাদাদ উদ্দিন (১৮) ও মুছেগুল গ্রামের শাহ আলম (২২)।

বড়লেখা থানার এসআই মো. মিন্টু চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.